পোরশায় করোনা প্রতিরোধে বিরামহীন কাজ করছেন উপজেলা প্রশাসন

মোঃ আবু রাইহান
  • আপডেট সময় : Monday, April 6, 2020
  • 698 বার দেখা হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নাজমুল হামিদ রেজা ও সরকারি কর্মকর্তাগণ।উপজেলা বাসীর সুরক্ষা নিশ্চিতকরণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজার নিয়ন্ত্রণ, করতে সরকার নির্দেশনা মেনে চলার জন্য মাইকিং দিয়ে প্রচার কার্যক্রম পরিচালনা ও কখনো কখনো ত্রাণের প্যাকেট হাতে অসহায় মানুষের পাশে বিরামহীন ছুটছেন তিনি সহকারি কর্মকর্তাদের নিয়ে, তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) সৌরভ হোসেন, এএসপি বিনয় কুমার, পোরশা থানা ওসি শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে নিয়মিত উপজেলার নিতপুর বাজার,কালাইবাড়ি বাজার,গাঙ্গুরিয়া বাজার, সারাইগাছী মোড়, কুশরপাড়া মোড়,শিশি বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারান্টাইন নিয়ন্ত্রিত করতে ও জনগণকে বাড়ি থেকে বের না হতে ব্যাপক প্রচারণা করেছেন এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা সরকারি নিষেধাজ্ঞা না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ