সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার চারচান্দিয়ায় ১ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ইউনিয়নের ৯ ওয়ার্ডে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
চেয়ারম্যান মিলন জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাংসদ, ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তার উপার্জনের অর্থে করোনা সমস্যার কারণে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি আরো জানান, কর্মহীন মানুষদের খুঁজে বের করে তালিকা তৈরি করা হয়। পরে ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।
এর আগে করোনাভাইরাস পরিস্থিতিতে নিজাম উদ্দিন হাজারী এমপি’র পাঠানো ত্রানসহ চারচান্দিয়ায় ৯৫০ কর্মহীন শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
আপনার মতামত কমেন্টস করুন