পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞায় নিজ বাড়িতে অবস্থানরত কর্মহীন জনগণকে দেওয়ার জন্য পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক নিজ উদ্যোগে ২ এপ্রিল (বৃহস্পতিবার) ৬৪ কাটুন সাবান ইউএনও নাজমুল হামিদ রেজার কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন