পোরশায় থানা পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ

মোঃ আবু রাইহান
  • আপডেট সময় : Wednesday, April 1, 2020
  • 740 বার দেখা হয়েছে

পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশা থানার পুলিশ ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ১ এপ্রিল(বুধবার) বেলা ১১ টায় থানা চত্বরে ১শ’ পরিবারের মাঝে চাউল ১ কেজি, আলু ২কেজি, ডাল ৫০০গ্রাম, তেল ৫০০গ্রাম ও ১টি করে সাবান বিতরণ করেন পোরশা থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি বিনয় কুমার, ওসি মোঃ শাহিনুর রহমানসহ থানার সকল এস আই, এএসআই এবং পুলিশ সদস্যবৃন্দ।

ত্রাণ বিতরণ আগে এএসপি বিনয় কুমার কর্মহীন ও অসহায় মানুষদের প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ