সোনাগাজী(ফেনী সংবাদদাতা): আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনায় খাদ্য চিকিৎসা সহ সব রকম সহায়তা নিয়ে চরচান্দিয়া ইউনিয়ন বাসীর সাথে আছি বলে মন্তব্য করেছেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
তিনি বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে আমার ইউনিয়নে কর্মহীন হতদরিদ্র জনগোষ্ঠী যাতে খাদ্য সংকটে কষ্ট না করে এবং সঠিক চিকিৎসা সেবা পায় তার জন্য আমি সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করে যাচ্ছি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রেখে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি।
সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রদান করা প্রথম ধাপে ৪৫০টি পরিবারের জন্য যে খাদ্য সামগ্রী এসেছে তা সহ অন্যান্য ফান্ডের সহায়তাগুলো যাতে সঠিক ভাবে তৃণমূলের হতদরিদ্রদের কাছে পৌঁছে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি এবং আমার ব্যাক্তিগত ফান্ড থেকেও খাদ্য ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছি।
আপনার মতামত কমেন্টস করুন