পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে সারাইগাছি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও সকাল ৮ টায় ডাকবাংলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
এসময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা ইনচার্জ (ওসি) ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন