সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডশিপ ফিউচার’ এর খাদ্য সামগ্রী বিতরণ

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Wednesday, March 25, 2020
  • 791 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: বিশ্বব্যাপী বিস্তার লাভ করা মরনব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এলাকার গরীব, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনাগাজীর মধ্য আহম্মদপুর (মানুমিয়ার) বাজার সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডশিপ ফিউচার”।

২৫ মার্চ (বুধবার) মধ্য আহম্মদপুর, বাশঁতলা, সেন্টার হাউজ, চরডুব্বা, চরএলাহি গ্রামের ৬০টি পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক মোঃ ছালাহ্ উদ্দিন, কোষাধ্যক্ষ প্রবীর চন্দ্র, প্রচার সম্পাদক সোহেল, অ্যাকাউন্ট হোল্ডার মিলকো সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ