পোরশায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

আবু রায়হান
  • আপডেট সময় : Tuesday, March 17, 2020
  • 750 বার দেখা হয়েছে

পোরশা( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চ্ন্দ্র মজুমদার এম.পি নিতপুর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উওোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এর পূর্বে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদ মিলানয়তনে স্থানীয় প্রশাসনের আয়োজনে পোরশা উপজেলায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে করনীয় এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী যোগ দেন।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ