চকরিয়ায় সড়ক নির্মানের কাজে অনিয়ম:আড়াই কোটি টাকার কাজ বন্ধ করে দিয়েছে জনগণ

এম.নূরুল কাদের,মহেশখালী(কক্সবাজা)
  • আপডেট সময় : Saturday, February 22, 2020
  • 727 বার দেখা হয়েছে

কক্সবাজার চকরিয়ার উপজেলায় বদরখালী ফেরীঘাট-টুটিয়াখালী সড়কের ২ কোটি ২৯ লাখ টাকার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। স্থানীয় ছালাম ও কাকলী জানান, চকরিয়ার বদরখালী ফেরীঘাট ষ্টেশন থেকে টুটিয়াখালী পর্যন্ত ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে, ৩৭ চেইন এলজিইড়ির ডেভেলপমেন্ট সোসাইটি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মানাধিন সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল মোতাবেক সড়কে বক্স না করে ছোট একটি রোলার দিয়ে কমপেক্সসন দিয়েছে। এছাড়াও সমুদ্র থেকে উত্তোলিত লবন বালী ব্যবহার করে নিম্নমানের কাজ করায় রাস্তায় ড্রামের বেরিকেট দিয়ে কাজ বন্ধ করেন একদল প্রতিবাদী জনতা। গত ১৬ ফেব্রুয়ারী রবিবার এ ঘটনার পর থেকে ২/৩ জন কংকর শ্রমিক দিয়ে নামমাত্র কাজ চালাচ্ছে ঠিকাদার। এ নিয়ে সচেতন মহলের মাঝে চলছে উত্তেজনা।

স্থানীয় ইউপি সদস্য খোকা সহ কয়েকজন ব্যবসায়ী জানান, ফেরীঘাট ষ্টেশন থেকে টুটিয়াখালী পর্যন্ত ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৩৭ চেইন এলজিইডি’র কাজ বাস্তবায়নকারী ডেভেলপমেন্ট সোসাইটি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মানাধিন সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়ম রয়েছে। যে বালি ব্যবহার করা হচ্ছে তা ধুয়ে পানি বের করলে তা দিয়ে লবন তৈরী করা যায়। এত নিম্নমানের কাজকে সমর্থন দিয়ে যাচ্ছেন জনৈক এলজিইডি’র, উপসহকারী প্রকৌশলীও। তাই জনগন কাজ বন্ধ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ