ভাঙ্গুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মো: রাজিবুল করিম রোমি, ভাঙ্গুরা(পাবনা)
  • আপডেট সময় : Saturday, February 8, 2020
  • 858 বার দেখা হয়েছে

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়া) দুপুরে বড়াল ব্রিজ ও ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ সারুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত বৃদ্ধা একজন ভিক্ষুক। তবে তার নাম ঠিকানা কেউ জানে না। ধারণা করা হচ্ছে বৃদ্ধা কানে কম শুনতো। তিনি বড়াল ব্রিজ থেকে ভাঙ্গুড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় মৈত্রি এক্সপ্রেস ট্রেন তার কাছে চলে আসে। একাধিকবার হুইসেল দিলেও তিনি রেললাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়ার স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, সিরাজগঞ্জ রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
সিরাজগঞ্জ থানার রেল পুলিশের এএসআই বিপ্লব হোসেন বলেন, খবর পেয়েছি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ