শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শার্শা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী যুবক নিহত

ইকরামুল ইসলাম, বেনাপোল
  • আপডেট সময় : Thursday, January 23, 2020
  • 826 বার দেখা হয়েছে

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল ভারতের বিএসএফ’র নির্যাতনে নিহত হয়েছেন।
ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গত বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলে। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম এ খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরাপড়ে। বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যান। পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারত থেকে বুধবার বাড়ী ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে মারা গেছে ।
নিহত হানেফ আলীর ম্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ