শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অবৈধভাবে প্রবেশের দায়ে মুম্বাইতে ৩ নারী আটক:দুবছর পর বাংলাদেশে ফেরত

ইকরামুল ইসলা, বেনাপোল(যশো)
  • আপডেট সময় : Wednesday, January 22, 2020
  • 893 বার দেখা হয়েছে

অবৈধ পথে ভারতে যেয়ে মুম্বাই পুলিশের হাতে আটক ৩ বাংলাদেশি নারীকে দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সোমবার (২০ জানুয়ারী ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, অভাব-অনটনের সংসারে ভালো কাজের আশায় দুই বছর আগে বাংলাদেশি ৩ নারী সীমান্তের অবৈধ পথে দালালের খপ্পরে পড়ে ভারতের মুম্বাই যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের এক পর্যায়ে সে দেশের পুলিশ তাদেরকে আটক করে।

পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রিয় কারাগারে পাঠায় পুলিশ। সেখান থেকে সে দেশের নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু-দেশের যোগাযোগের মাধ্যমে ‘ট্রাভেল পারমিটে’ তারা দেশে ফেরৎ আসে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর এনজিও সংস্থার
কো-অর্ডিনেটর আব্দুল মুহিত জানান, তাদেরকে থানা থেকে নিজ হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ