কুমিল্লায় অস্ত্রসহ সাত সংঘবদ্ধ ডাকাত সদস্য গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Sunday, January 19, 2020
  • 870 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট★ বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চক্রের সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার কুমিল্লা নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭জন সদস্যকে গ্রেফতার করে। সন্ধ্যায় র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান।
তিনি জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা বিভিন্ন জেলায় প্রথমে হকার সেজে মার্কেটের আশে-পাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল দোকান ও বিকাশ দোকানে ডাকাতি করে। এর আগে আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করেছে তারা।

অন্যদিকে চাল বোঝাই ট্রাক ডাকাতিকালে একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শুক্রবার গভীর রাতে মাহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ডাকাতির সময় ট্রাক চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতদের আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ