হরিণাকুন্ডু(ঝিনাইদহ) সংবাদাতাঃ এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তম একতারা ঝিনাইদহে হরিনাকুন্ডুতে অবস্থিত, আর এই একতারাকে কেন্দ্র করে নাম করন হয় একতারা মোড়। হরিনাকুন্ডু একতারা মোড়ে ‘আব্দুল জলিল সুপার মার্কেট’র প্রোপাইটর মোঃ ইউসুব জামিল কুরবান তার নিজ মার্কেটে একটি মিটারের জন্য আবেদন করতে যান সে সময় হরিনাকুন্ডু সাবজোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম শেখ আব্দুর রহমানের নেতৃত্বে একটি আলোর ফেরিওয়ালা টিম এসে ৫ মিনিটের মধ্যে মিটার সংযোগ দেওয়ায় গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেন। কোন ঘুষ ছাড়াই মিটার পেয়ে এলাকাবাসী লাভবান হচ্ছেন।
আপনার মতামত কমেন্টস করুন