শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

হরিণাকুন্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

হাবিবুর রহমান রুবেল
  • আপডেট সময় : Saturday, December 14, 2019
  • 1107 বার দেখা হয়েছে

অনুসন্ধান প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দূর্ঘটনায় ইসমাইল হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধায় উপজেলার সাধুহাটী-তৈলটুপি সড়কের রিশখালী এলাকার নাওমারা মাঠে সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভোড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রে কর্মরত বলে জানা গেছে।
হরিণাকুণ্ডু থানার এস আই আব্দুল জলিল জানান, শুক্রবার সন্ধা ৬টার দিকে পুলিশ সদস্য ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে সাধুহাটী-তৈলটুপি সড়ক দিয়ে হরিণাকুণ্ডু শহরের দিকে আসার পথে রিশখালী এলাকার নাওমারা মাঠের সড়কের উপর নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ