শিরোনাম :
এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ : ফলাফলে মেয়েরা এগিয়ে

হবিগঞ্জে নগ্ন করে শিশু নির্যাতনকারী চাচা গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Thursday, November 7, 2019
  • 926 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  প্রবাসী মায়ের কাছ থেকে ‘টাকার জন্য’ শিশুকে নগ্ন করে নির্যাতনের অভিযোগে হবিগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বানিয়াচং উপজেলার খাগাউড়া এলাকা থেকে স্বপন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে।

বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ একথা জানান।

পুলিশ সুপার (এসপি) বলেন, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সুফি মিয়া ও সুমনা বেগমের দুই সন্তান। সুফি মিয়ার মৃত্যুর পর সন্তানদের শ্বশুর-শাশুড়ি ও দেবরের কাছে রেখে তিনি জীবিকার উদ্দেশ্যে সৌদি আরব যান।

সুমনা বেগমের করা মামলার বরাত দিয়ে এসপি বলেন, টাকার জন্য স্বপন মিয়া প্রায় সময়ই তার সন্তানকে নির্যাতন করতে থাকেন। সন্তানকে নির্যাতন থেকে বাঁচাতে ধাপে ধাপে স্বপনের কাছে টাকাও পাঠান সুমনা। কিন্তু তাতে নির্যাতন থামেনি।

এসপি বলেন, সম্প্রতি সুমনার ৬ বছর বয়সী ছেলেকে নগ্ন করে নির্যাতন করে স্বপন মিয়া এবং সেই দৃশ্য ভিডিও করে মায়ের কাছে পাঠান। টাকা না দিলে আরও নির্যাতনের হুমকি দেন।

এসপি বলেন, এই ভিডিও দেখে গত ২ নভেম্বর দেশে ছুটে আসে মা সুমনা। মঙ্গলবার নির্যাতনের এ ঘটনা জানাজানি হলে এলাকায় নানান আলোচনা ও সমালোচনা শুরু হয়।

“বুধবার রাতে এ ঘটনায় সুমনা আক্তার বাদী হয়ে নবীগঞ্জ থানায় স্বপনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন।”

পুলিশ সুপার আরও বলেন, পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে আর কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মামলার বাদী সুমনা আক্তারের সঙ্গে তার দেবর স্বপন মিয়ার বিয়ে হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

“স্বপন মিয়ার দাবি সে সুমনাকে বিয়ে করেছে। তবে সুমনা আক্তার বিয়ের কথা অস্বীকার করছে।”

নির্যাতনের শিকার শিশুটির মা ও মামলার বাদী সুমনা আক্তার বলেন, “আমি কখনও আমার দেবর স্বপন মিয়াকে বিয়ে করিনি। সে আমার ছোট্ট শিশুটিকে যেভাবে নির্যাতন করেছে আমি তার সুষ্ঠু বিচার চাই।”

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মামলায় বলা হয়, পিতৃহারা ছোট দুই শিশুকে দাদা-দাদি আর দেবরের কাছে রেখে জীবিকার তাগিদে গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন সুমনা বেগম। যাওয়ার আগে সন্তানদের দেখাশোনার জন্য স্বপনকে কিছু টাকাও দিয়ে গিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ

নিজস্ব প্রতিনিধি,ভোলা::

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভোলায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৭১ শতাংশ। জেলায় মোট ১৪ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২৫ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের দিক থেকে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৪৫৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১৫৬ জন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।

জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫৭ জন এবং ছাত্রী ১৮৩ জন। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ভোলায় মোট ২২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কাঙ্ক্ষিত ফল পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক সন্তোষ প্রকাশ করেছেন।

তবে সামগ্রিক পাসের হার প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হতাশাও দেখা গেছে। বিশেষ করে গত বছরের তুলনায় এবারের ফলাফলে ভোলায় পাসের হার কমেছে, ফলে সার্বিক ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে ভাবনার জায়গা তৈরি হয়েছে।

ফলাফলের পরিসংখ্যান বলছে, সংখ্যার বিচারে শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। ফলে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় মেয়েদের ধারাবাহিক সাফল্যের বিষয়টি এবারও স্পষ্ট হয়েছে।

তবে জেলার সামগ্রিক পাসের হার ৫৩ দশমিক ৭১ শতাংশে নেমে আসায় শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিদ্যালয়ভিত্তিক বিশ্লেষণ, দুর্বলতার কারণ চিহ্নিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত কমেন্টস করুন

ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ : ফলাফলে মেয়েরা এগিয়ে