সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরছান্দিয়ায় প্রবাসী আবুল হাসেমের পরিবারকে দালানঘর নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে প্রতিপক্ষরা এমন অভিযোগে প্রবাসীর স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ (SDR-457) দায়ের করেন।
বাদীনির মৌখিক অভিযোগ ও এজাহার সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে প্রবাসী আবুল হাসেমের নতুন বাড়ীতে তার নিজস্ব মালিকানাধীন দক্ষিণ চরছান্দিয়া মোজার দিয়ারা ৯৫১ বিএস ১২৪১ নং ডিপি খতিয়ানের দিয়ারা ২৮১৫ বাটা ৮ দাগ ৪০ শতক আন্দরে ও দলিল নং ৫২৬৮ তে তার পাকা দালান ঘর নির্মাণ কাজ করার কাজে, প্রতিপক্ষ জেবল হকের ছেলে ছায়েদুল হক পিয়াস, আরমান, অনিক, রুবেল সহ স্থানীয় বহিরাগত লোকজন নিয়া বারবার ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং নির্মাণ সামগ্রী ভাঙচুর করে ছুড়ে ফেলে ক্ষতি সাধন করে। প্রতিপক্ষরা বাদীনির জায়গায় জোর করে সীমানা প্রাচীর নির্মাণ আরম্ভ করে। ছকিনা বেগম ও তার মেয়ে বাঁধা দিলে তাদেরকে মারধর ও খুন করার হুমকি দেয়। এতে ছকিনার দালানঘর নির্মাণ কাজ বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে।
ছকিনা খাতুন বলেন, বিবাদীগন জোর জুলুমবাজ ও জবরদখল করে আমাদের জায়গা দীর্ঘদিন জবরদখল করে রাখে। আমার স্বামী প্রবাসী ও ছেলেমেয়েরা স্কুল কলেজে থাকার সুবাদে আমাদের বাড়ীতে কোন পুরুষ সদস্য না থাকায়, বিবাদীগন সব সময় গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ১২মে (মঙ্গলবার) তারা জোর করে আমাদের একটি গাছ কেটে নিয়ে যায়, আমরা বাঁধা দিলে আমাদের দিকে ইট নিক্ষেপ করে। এতে আমাদের পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস (২৬) শারমিন আক্তার (২১) হোসনে আরা (৪৫) শেফালী আক্তার (৫০) শাওন (৩) আহত হয়।
ছকিনা বলেন, আমরা ইতিমধ্যে সোনাগাজী থানায় অভিযোগ দিয়েছি। থানা প্রশাসনের নিকট সুবিচার দাবি করছি।
এ বিষয়ে বিবাদী জেবল হকের ছেলে ছায়েদুল হকের কাছে জানতে চািলে তিনি বলেন, আমাদের কবলা এবং খতিয়ান নেই এটা সত্য, তবে তাদের সাথে ১৯৯২ সালে সম্পাদিত বায়নাপত্র মূলে আমরা এই জায়গায় দখলে আছি।
আপনার মতামত কমেন্টস করুন