গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় মঙ্গলকান্দি ইউনিয়নর সাবেক যুবলীগ নেতা ও নয়টি মামলার পলাতক আসামী সেরাজুল হক সবুজ প্রকাশ ওরফে গুরা সবুজ (৩২) কে চার রাউন্ড গুলি ও ২টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুুলিশ ও স্থানীয়দের অভিযোগ, গুরা সবুজ দীর্ঘ দিন কারাগারে থাকলেও সম্প্রতি জামিনে এসে পূর্বের ন্যায় অস্ত্র, চাঁদাবাজী, মদ, গাঁজা, ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রাত নয়টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান নামক স্থান থেকে ১টি ৭.৬৫ পিস্তল, ১টি লোহার তৈরি পাইপগান এবং ৪ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত গুরা সবুজের স্বজনদের দাবী তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম গ্রেফতার ও অস্ত্র-গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত কমেন্টস করুন