সোনাগাজী (ফেনী) সংবাদদাতা: সোনাগাজীতে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূইয়া, জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূইয়া। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খুরশিদ আলম, পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবিএস মারুফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত কমেন্টস করুন