সোনাগাজীতে গণজমায়েত না করেই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Thursday, March 26, 2020
  • 787 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: সোনাগাজী উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, মডেল থানা, পৌরসভা সহ বিভিন্ন সংগঠনের পক্ষে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ, ওসি তদন্ত আবদুর রহিম।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ