সোনাগাজীতে করোনা প্রতিরোধ ও বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের অভিযান

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Saturday, March 21, 2020
  • 765 বার দেখা হয়েছে

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা: করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করতে ও দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে ২১ মার্চ(শনিবার) সকালে সোনাগাজী বাজার, ওলামা বাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরীর বাজার, সোনাপুর বাজার ও বাদামতলি বাজারে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।

মোবাইল কোর্ট তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করেন। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসমাগম পরিহার করতে জনসাধারণকে সচেতন করা হয়।

পর্যায়ক্রমে সোনাগাজী উপজেলার সকল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। তিনি অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে সাবধান করেন এবং ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ