সিরাজগঞ্জে শ্যামলী পরিবহনের সাথে ট্রাকের সংঘর্ষ:ড্রাইভার ও হেলপার নিহত

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Thursday, December 19, 2019
  • 977 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের সলঙ্গায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।

road-acc

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু নিহত হন। হেলপার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

road-acc

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(সূত্র:জাগোনিউজ)

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ