সায়মন সরওয়ার কায়েম: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে ৯ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের রঙ্গীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকককৃতরা হলেন, থ্যাংখালীর ২৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. ইদ্রিস (৪৫) ও তার ছেলে নুর হোসেন (২১)। তারা দু’জনই ইয়াবা পাচারকারী বলে দাবি র্যাবের।
কক্সবাজার র্যার্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অনুসন্ধান টিভি কে এই তথ্য দিয়েছেন। তিনি জানান, শপিং ব্যাগে করে পাচারের সময় তাদের আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা
আপনার মতামত কমেন্টস করুন