মহেশখালী(কক্সবাজার) থেকে: কক্সবাজারের মহেশখালীতে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মেঘাফোন হাতে প্রচারে মহেশখালী থামার অফিসার ইনচার্জ(ওসি) প্রভাষ চন্দ্র ধর।

তিনি অনুসন্ধান টিভি কে জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে মহেশখালী থানার গোরকঘাটা বাজার থেকে জনতা বাজার পর্যন্ত, বড় মহেশখালী নতুন বাজার এবং শাপলাপুর হোয়ানক বাজারে দ্রব্যের দাম মনিটরিং করেন মহেশখালী থানার এ এস আই কুসুম বড়ুয়া সহ তাদের সাহসী যোদ্ধারা। পবিত্র মাহে রমজান কিংবা করোনা ভাইরাসের অজুহাত দিয়ে কোন দ্রব্যের দাম বেশি নেয়া যাবেনা বলে সকল বাজার ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কোন অসাধু ব্যবসায়ী কোন দ্রব্যের দাম বাড়তি নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেন পুলিশ কর্মকর্তা।
সাবেক মেয়র সওয়ার আজম উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এমনিতেই দেশে দূর্দিন চলছে। দূর্ভোগে কিছু সুবিধাবাদী ব্যাবসায়ী এ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মত বাড়াচ্ছে। এদের কঠিন সাজা হওয়া দরকার।
সাংবাদিক হোবাইব সজিব বলেন, মহেশখালী ব্রীজের বদরখালী অংশে দায়িত্বে অবহেলা ও বাড়তি সুবিধা নেওয়ার কারণে বদরখালী পুলিশ ফাঁড়ীর আইসি জাকের হোছাইনকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। স্যালুট চকরিয়া থানার ওসি।
আপনার মতামত কমেন্টস করুন