মহানন্দা নদীতে ডুবে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

সেরাজুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : Tuesday, May 5, 2020
  • 860 বার দেখা হয়েছে

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে পানিতে ডুবে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ৪মে (সোমবার) সকালে মহানন্দা নদীর ধইনাঘাটি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত বাকপ্রতিবন্ধীর নাম আক্কাস আলী ওরফে জীবন (১৫)। সে গোমস্তাপুর সদর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নদীতে নৌকা না পেয়ে পায়ে হেঁটে নদী পার হওয়ার চেষ্টা করে। পরে নদীর খনন করার জায়গায় গভীর পানিতে সে তলিয়ে যায়। এই সময় নদীতে মাছ ধরতে যাওয়া ছেলেরা ঘটনা দেখে চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনে।পরবর্তীতে, অনেক খোঁজাখুঁজির পর বেলা এগারোটার দিকে লাশ খুঁজে পায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ