মধুপুর-ধনবাড়ি পুলিশ প্রশাসনের সহায়তায় সিটি ব্যাঙ্ক’র ১হাজার পরিবারে ত্রাণ সহায়তা

শুভ চৌহান, মধুপুর, ১৬ এপ্রিল, ২০২০
  • আপডেট সময় : Friday, April 17, 2020
  • 756 বার দেখা হয়েছে

মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:  মধুপুর-ধনবাড়ীতে পুলিশের সহায়তায় এক হাজার পরিবারের পাশে দাঁড়ালো সিটি ব্যাংক। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকলেই আতঙ্কিতবোধ করছেন। এতে সকলেই গৃহের চার দেয়ালের মধ্যে আবদ্ধ রয়েছেন। ফলে তারা কোনো কাজকর্ম করতে পারছেন না। এতে দিনমজুর, অসহায়, দরিদ্র লোকেরা দু’বেলা দু-মুঠো ভাত ঠিকমতো খেতে পারছেন না। তারা অপেক্ষায় আছেন যে, কেউ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। এ অবস্থায় মধুপুর-ধনবাড়ী পুলিশ প্রতিনিয়ত তাদেরকে সহায়তা করে যাচ্ছেন। মধুপুর সার্কেল এএসপি বিভিন্নভাবে তহবিল সংগ্রহ করে মধুপুরের মানুষদেরকে সবসময় সহায়তা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মধুপুর-ধনবাড়ী পুলিশের সহায়তায় ১ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলো সিটি ব্যাংক। করোনা সংকটের শুরু থেকেই তারা চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। দিন মজুর, খেটে খাওয়া দিন-আনে-দিন-খায় লোকেদের জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন তারা। এসব চেষ্টা সফলভাবে বাস্তবায়নের জন্য তারা মধুপুর, ধনবাড়ি এলাকার বিভিন্ন জন-দরদী মানুষকে পাশে পেয়েছেন। এর পাশাপাশি এবার তারা সিটি ব্যাংককে পাশে পেয়েছেন৷ সিটি ব্যাংক তাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে মধুপুর এবং ধনবাড়ির এক হাজার পরিবারের মধ্যে পুলিশের সহায়তা নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এসব পরিবারগুলোর তালিকা আবারও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছেন সরকারি, বেসরকারী মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক অসহায় মানুষের পাশে দাঁড়াতে।মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন জানিয়েছেন, করোনা সংকটের শুরু থেকেই মধুপুর ও ধনবাড়ী থানার সহকর্মীদেরকে নিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নানামুখী কাজ করে যাচ্ছি। এছাড়াও মধুপুর ও ধনবাড়ী উপজেলার প্রায় ৪শ’ দিনমজুর, অতিদরিদ্র এবং করোনার কারণে কর্মহীন মানুষের মাঝে পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ করেছি। এতে চক্ষুলজ্জার ভয়ে যারা ত্রাণ সামগ্রী নিতে পারে না কিন্তু বর্তমান সংকটে অসহায় গোপনে ফোন পেয়ে তাদেরকে বাড়িতে ত্রাণ পৌছে দিচ্ছি। করোনা সংকটে আমাদের গৃহীত নানা কার্যক্রমে এবার পাশে দাড়িয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। মধুপুর-ধনবাড়ীতে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের মাধ্যমে এগিয়ে এসেছে তারা।
এসব ত্রাণসামগ্রী বিতরণকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা শিউলী, মধুপুর উপজেলা পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা, মধুপুর উপজেলা চেয়ারম্যান, মেয়র মাসুদ পারভেজ, বণিক সমিতির সভাপতি, ইয়াকুব চেয়ারম্যান, সিটি ব্যাংকের সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাদের আহবান, আপনারা সবাই ঘরে থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুণ; অন্ধকার কেটেই যাবে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ