
মধুপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : শুক্রবার(৩ মার্চ) রাত ৮ টার দিকে মধুপুর উপজেলার হাসিল মধ্যপাড়া গ্রামে
আনিসুল রহমানের খড়ের পাল্লায় আগুন লাগিয়ে
ঘরে ঢুকে শোকেসের তালা ভেঙ্গে নগদ দের লক্ষ টাকা এবং চার ভরি সোনা নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।আনিসুলের পরিবারে চলছে আহাজারী। আনিসুল রহমান অনুসন্ধান টিভির এ প্রতিনিধিকে জানান,খড়ে আগুন লাগা দেখে আমার পরিবার নিয়ে যাই আগুন নেভানোর জন্য। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দের ঘন্টা চেষ্টায় আগুন নিভিয়ে ঘরে গিয়ে দেখি, আমার শোকেস এর তালা ভাংগা এবং কাপর চোপর এলোমেলো। পরে দেখি আমার নগদ টাকা সহ স্বর্নলংকার নাই। এ ঘটনায় পরে মধুপুর ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে ঘুরে যায়।

আপনার মতামত কমেন্টস করুন