মধুপুরে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুকে গণসংবর্ধনা

শুভ চৌহান
  • আপডেট সময় : Tuesday, March 17, 2020
  • 824 বার দেখা হয়েছে

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি : গোলাম মোস্তফা খান বাবলুকে সারা বাংলাদেশের ২য় ও টাংগাইল জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে গোলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে গণসংবর্ধনা আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সরোয়ার আলম খান আবু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক তুলা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন, মধুপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ বাবু এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আক্তার, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ