মধুপুরে যুবলীগ নেতার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শুভ চৌহান
  • আপডেট সময় : Monday, March 30, 2020
  • 799 বার দেখা হয়েছে

মধুপুর(টাঙ্গাইল) সংবাদদাতা: মধুপুর পৌর শহরে বিভিন্ন ওয়ার্ডে মরনঘাতী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে খেটে খাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন যুবলীগ নেতা মাহফুজ ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজিব। সোমবার (৩০শে মার্চ) সন্ধায় মধুপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় অসহায় দিনমজুর মানুষের জন্য চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ , লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে মাহফুজ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া। আমাদের সচেতনতাই পারে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হতে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। বেশি বেশি করে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজিব, পৌরযুবলীগ নেতা রনি গোস্বামী, সুজন, শুভ চৌহান, মমিনুর ইসলাম সম্রাট, তানভির আহমেদ তুষার, বিপ্লব মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ