শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে ‘আমরা ভোলাবাসী’র স্মারকলিপি ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : শোকে স্তব্ধ দুই এলাকা ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ : শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ বোরহানউদ্দিনে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দু’জন গ্রেপ্তার ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ভোলায় সন্ত্রাসীর কোপে ৩ নারী গুরুতর আহত : বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিম গাঙ্গুলী
  • আপডেট সময় : Thursday, October 9, 2025
  • 159 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ভোলা::
কুখ্যাত সন্ত্রাসী মোসলেউদ্দিনের গ্রেফতার এবং বিচারের দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে পশ্চিম ইলিশার সাধারন জনগণের ব্যানারে ২ শতাধিক মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য অনুসন্ধান টিভিনিউজকে জানান,ঘটনার দিন শনিবার (৪ঠা অক্টোবর) আনুমানিক রাত আটটায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৯ নং ওয়ার্ডের সুদুরচরে আমার মেয়ে বিবি রহিমা (৫০) এবং একই এলাকার বাসিন্দা মো. মোসলেউদ্দিন (৪৫) সাথে বিগত ২ মাস পূর্বে আমার মেয়ের জামাই মোঃ জামাল উদ্দিন (৫৫) নিকট চাঁদা চায়। চাঁদা দিতে রাজি না হইলে তখন থেকেই বিরোধের সৃষ্টি হয়। সে থেকে মোসলেউদ্দিন প্রায় সময় আমার মেয়ের জামাইকে বিভিন্ন ধরনের হুমকি দমকিসহ মারমুখী আচারন করে। আমি বৃদ্ধ অসহায় মানুষ আমার স্ত্রী এবং মেয়ে-নাতনির উপর হামলার বিচার চাই। সন্ত্রাসী মোসলেউদ্দিনের উপযুক্ত শাস্তি দাবি করি।

ভুক্তভোগী বিবি রহিমা বলেন, মোসলেউদ্দিনের সাথে আমাদের পূর্ব শত্রুতার জেড়ে এবং বৃষ্টির পানির নিয়ে আমার বসত বাড়ীতে এসে বাকবিতন্ডার জড়ায়, এরমধ্যেই অশ্লীল, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করে। তখন চেচামেচি শুনে আমার মা এগিয়ে গেলে তার উপর রামদা দিয়ে কোপ দেয়। এবং এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমরা এবিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ করি (জিডি নম্বর -২৩৬০)

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমার মেয়ে এবং নাতনি লিজার সাথে মোসলেউদ্দিনের ঝগড়া শুনে ঘর থেকে বের হয়ে দেখি মোসলেউদ্দিন ও তার স্ত্রী মিলে আমার মেয়ে এবং নাতনি কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, লোহার রড দিয়ে জখম করে এবং তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করতেছে আমি বাঁধা দিতে গেলে আমার ডান হাতে কোপ দেয় এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।

আমি একজন বৃদ্ধ অসহায় মহিলা আমার উপর এই অর্তকিত হামলার উপযুক্ত বিচার চাই। মোসলেউদ্দিন কে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

ভুক্তভোগী লিজা বলেন প্রত্যক্ষদর্শীদের ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে সকল অভিযুক্তরা প্রকাশ্যে আমাদেরকে প্রাণাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আবুল কাশেম জানান, অভিযোগ দায়ের করার পরই বাদীকে সহ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত মোসলেউদ্দিনকে পাওয়া যায়নি, তদন্ত চলতেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ