ভারতে ৩ বছর কারাভোগের পর বাংলাদেশী যুবতীকে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর

ইকরামুলইসলা, বেনাপোল(যশোর)
  • আপডেট সময় : Thursday, January 30, 2020
  • 1010 বার দেখা হয়েছে

ভারতে ৩ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে আমেনা খাতুন (১৯) নামে বাংলাদেশী এক যুবতীকে ভারতীয় পুলিশ বুধবার(২৯ জানুয়ারি) সন্ধ্যে সাড়ে ৭ টার সময় বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা যায়, ২০১৮ সালে টুরিষ্ট ভিসা নিয়ে আমেনা ভারতে প্রবেশ করেন। তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ভারতে বসবাস করছিলেন। অবৈধ বসবাসের দায়ে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করে। পরে জেল থেকে শোলপুর উজালা হোমে তাকে রাখা হয়। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ তাকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। আমেনা খাতুন কলারোয়া থানার বাসিন্দা ।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ