গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফ:স্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ফেনী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জসীম মাহমুদ’র নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। ইতোমধ্যে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বেশ কিছুদিন থেকে Good News নামে একটি আইডি থেকে সাংবাদিক জসীম মাহমুদ করোনা রোগে আক্রান্ত হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। এর আগেও সুমন সেইফ নামে অন্য একটি আইডি থেকেও জসীম মাহমুদ’র নামে অপপ্রচার চালানো হয়। একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে তার বদনাম রটিয়ে সাধারনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াসে লিপ্ত রয়েছে বলে জানান সাংবাদিক নেতা জসীম মাহমুদ।
মামলায় তিনি সুমন সেইফসহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে ফেনী ফেনী মডেল থানায় মামলা নং- ৭৭৯ দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ফেনী মডেল থানার এস.আই সাইফুদ্দিন।
ইতোমধ্যে ফেনীর সব প্রশাসনিক দপ্তরে মামলার অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানান সাংবাদিক জসীম মাহমুদ।ফ
আপনার মতামত কমেন্টস করুন