ফেনী প্রতিনিধি: ফেনীর আলোকদিয়ার নাসির উদ্দিন প্রকাশ গালকাটা নাসিরের বিরুদ্ধে ৩ মে বিকেলে তার ৪র্থ স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেছে। সোনাগাজী মডেল থানার মামলা নং- ৫০২।
জানা যায়, ফেনী আলোকদিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলাকারী মাদক সম্রাট ও ধর্মদ্রোহী গালকাটা নাছির চিহ্নিত বখাটে সন্ত্রাসী এলাকায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান। তিনি বিয়েও করেছেন চারটি। কোন স্ত্রীই তার সংসার করতে পারেনি। যৌতুকলোভী নাছির চাহিদামত যৌতুক না পেয়ে একে একে সবাইকে মারধর করে তাড়িয়ে দেন। বেয়াদব স্বভাবের লোক হওয়াশ কেউ তার ব্যাপারে মাথা ঘামায়না।
জঘন্য সন্ত্রাসী গালকাটা নাছিরের বিরুদ্ধে তার সহোদর গিয়াস উদ্দিনকে সম্পত্তির লোভে ১৬ বছর পাগল সাজিয়ে গৃহবন্দি করে রাখার অভিযোগ আছে। অভিযোগ আছে তার পিতাকে বিষপানে প্ররোচিত করে আত্মহত্যার। তিনি একজন ধর্মদ্রোহী। রসুল পাক(সঃ) কে গালাগাল করায় তারই ভাতিজার হাতে বেদম পিটুনির শিকার হন।
তার ৪র্থ স্ত্রী জাহানারা বেগম মামলায় উল্লেখ করেন, গত ৯ এপ্রিল সকালে তার বাপের বাড়ী থেকে টাকা এনে দিতে চাপ প্রয়োগ করেন। তিনি টাকা এনে দিতে অস্বীকার করলে তাকে লাঠি দিয়ে বেদম মারধোর করেন নাছির। মারের চোট সহ্য করতে না পেরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় ফেনী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
জাহানারা আরও জানান, গালকাটা নাছিরকে এপর্যন্ত ৩ লক্ষ টাকা যৌতুক দেয়া হয়েছে। তিনি আরো যৌতুক দাবি করে আসছিলেন।
এখন গলাকাটা নাছির বিভিন্নভাবে তাকে হুমকি- ধামকি দিয়ে আসছেন। জাহানারা ফেনীর পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত কমেন্টস করুন