সেরাজুল ইসলাম: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নুরুল হক ও পুলিশ সুপার আব্দুর রাকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায় জেলার বাইরে ধানকাটা শ্রমিক প্রেরণ শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে চুনাখালি ও শিবগঞ্জ থেকে ২৭৫ জন শ্রমিককে বাইরে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এবার গোমস্তাপুর উপজেলার ১২৫ জন শ্রমীককে নওগাঁ জেলায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
২ মে(শনিবার) সকালে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আয়োজন এর মাধ্যমে শ্রমিকদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি ও ধানকাটা সময়কালে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য দিক নির্দেশনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জসিম উদ্দিন, ওসি(তদন্ত) শামীম ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্র ইনচার্জ(আইসি) আব্দুল মালেক ও পুলিশ সদস্য বৃন্দ। সমাবেশ শেষে শ্রমিকদের মাস্ক, সাবান ও গামছা তুলে দেয়া হয়।
আপনার মতামত কমেন্টস করুন