সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : ৩ এপ্রিল(শুক্রবার) বিকেলে সোনাগাজী পৌরসভা হলরুমে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড.রফিকুল ইসলাম খোকন উপজেলা এবং পৌরসভার দেড় শতাধিক শারীরিক, মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরন করেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলমান লকডাউনের মধ্যে নিজস্ব তহবিল, পৌরসভার তহবিল ও সর্বশেষ প্রাপ্ত নিজাম উদ্দিন হাজারী এমপির নিকট থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ সহ থেমে নেই সোনাগাজীর মেয়র খোকন। ৩ এপ্রিল অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোয় পৌর ও উপজেলাবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।
মেয়র খোকন জানান, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা অব্যাহত রেখে জনগণের পাশে থাকবো।
আপনার মতামত কমেন্টস করুন