পোরশা(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর পোরশায় করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতার জন্য প্রশাসনের সহযোগিতায় মাঠে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে মানুষের সচেতনতার লক্ষ্যে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেজোয়ান হোসেন, পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া় ১৪ জন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় সর্বসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করেন
আপনার মতামত কমেন্টস করুন