পোরশায় বিজিবি কর্তৃক দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ আবু রাইহান
  • আপডেট সময় : Monday, April 27, 2020
  • 760 বার দেখা হয়েছে

পোরশা(নওগাঁ) প্রতিনিধি: পোরশার নিতপুরে করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিজিবির পক্ষ থেকে এাণ হিসেবে চাল, ডাল, আটা, গুড়ো দুধ খাবার সামগ্রী বিতরণ করেন।

রোববার নিতপুর বিওপি ক্যাম্প সংলগ্ন মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মো: আরিফুল ইসলাম পি.এস.সি। এ সময় সঙ্গে ছিলেন নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম নিতপুর বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো: আনিছুল রহমান সহক্যাম্পের সকল বিজিবি সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ