পোরশা(নওগাঁ) প্রতিনিধি: পোরশায় ৯০ পুরিয়া গাঁজাসহ খালেক (৫৮) মঞ্জুরুল ইসলাম(২৬) ও শাহজাহান আলী(৪৫) নামের তিন ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঘাটনগর ইউনিয়নের খাসার এলাকায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। আটক খালেক সাপাহার পাড়ার মৃত মানিক কাজী, মনজুরুল কড়িদহের নুরনবী ও শাহজাহান দেওলিয়া মৃত অরন মণ্ডলের ছেলে। এব্যাপারে পোরশা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে থানার ওসি জানান।
আপনার মতামত কমেন্টস করুন