পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নোভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর খেটে খাওয়া অসহায় মানুষের জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলায় দিনমজুরের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী প্রমূখ।
আপনার মতামত কমেন্টস করুন