পোরশায় অটোভ্যান ভোটাভোটি সংঘর্ষে নিহত ২

মোঃ আবু রাইহান
  • আপডেট সময় : Monday, March 30, 2020
  • 749 বার দেখা হয়েছে

পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় ব্যাটারিচালিত অটো ভ্যান ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুল হাকিম(৫০) ও ছাদিকুল (৪০)। তারা দু’জনেই অটোভ্যানের আরোহী ছিলেন।

এ ঘটনায় ভ্যানচালক মনোয়ার(১৮) আহত হয়েছে। আহত মনোয়ার উপজেলার ছাওড় ইউনিয়নে কুশারপাড়া গ্রামের মাজেদুলের ছেলে এবং নিহত হাকিম ও ছাদিকুল লক্ষিপুর গ্রামের মৃত চান মুন্সী ও কফিল উদ্দিনের ছেলে।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, হাকিম ও সাদিকুল সোমবার দুপুরে সারাইগাছি মোড় থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং একজনকে আশপাশের লোকজন পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ