পেকুয়ার সেই ইউএনও সাঈকা সাহাদত’র বদলী আদেশ স্থগিত

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার
  • আপডেট সময় : Friday, May 1, 2020
  • 706 বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈকা সাহাদত’র (১৭২৮২) বদলী আদেশ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত শুক্রবার (১মে) সংস্থাপন শাখার ২৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এই স্থগিতাদেশ দেয়া হয়।

একই আদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা সিদ্দিকা বেগম (১৬৮৬৭) কে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে দেয়া নিয়োগ আদেশও স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত ১৬৭ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নাজমা সিদ্দিকা বেগমকে কক্সবাজারে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দিয়ে আগামী ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিলো।

এর আগে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদত’কে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলী করা হয় এবং বিদায়ী ইউএনও সাঈকা সাহাদত’র চাকুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ