পুত্রবধুরা রাস্তায় ফেলে দিল বৃদ্ধা শাশুড়ীকে : ঘরে তুলে দিলেন চেয়ারম্যান

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী, ফেনী
  • আপডেট সময় : Monday, May 18, 2020
  • 888 বার দেখা হয়েছে
সোনাগাজী প্রতিনিধি:  ফেনীর সোনাগাজীতে পুত্রবধূরা রাস্তায় ফেলে দেন অসুস্থ বৃদ্ধা শাশুড়িকে। পরে বৃদ্ধাকে ঘরে তুলে দিলেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। শনিবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের লোমি মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মৃত হোসেন আহম্মদের স্ত্রী ফিরোজা বেগম (৭৫) প্যারালাইজড আক্রান্ত হয়ে গত কয়েকমাস যাবৎ ঘরে মানবেতর জীবন যাপন করছেন। তার দুই ছেলে মো: মোস্তফা ও মো: ফারুক হোসেন সৌদি আরব প্রবাসী। মোস্তফার স্ত্রী পারভীন আক্তার ও ফারুক হোসেনের স্ত্রী লিপি আক্তার পরস্পর যোগসাজসে শনিবার সকালে অসুস্থ বৃদ্ধাকে সোনাগাজী-ফেনী সড়কে রেখে যান।
মতিগঞ্জ বাস স্ট্যান্ডে ইফতারের পূর্ব মুহূর্তে কর্দমাক্ত শরীরে কান্নাকাটি করতে থাকেন তিনি। স্থানীয়রা ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। এসময় পুত্রবধূদের কাছে এই অমানবিকতার কারণ জানতে চাইলে তারা ভুল স্বীকার করে ক্ষমা চান ও বৃদ্ধা শাশুড়িকে বরণ করে ঘরে নিতে রাজি হন। তাৎক্ষণিক চেয়ারম্যান বাবু এক মাসের খাদ্য সামগ্রী ও নতুন শাড়ি কিনে দিয়ে বৃদ্ধাকে ঘরে তুলে দেন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ