পাণ বোঝাই ৪৮টি ট্রাক শর্তসাপেক্ষে ছেড়ে দিলেন মহেশখালীর ইউএনও

এম.নূরুল কাদের
  • আপডেট সময় : Wednesday, April 29, 2020
  • 609 বার দেখা হয়েছে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় লোকজনও আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ভাবনায় পড়েছে। দিনের পর দিন রোগী শনাক্ত হয়ে আসছে মহেশখালী উপজেলাতে। করোনা প্রতিরোধে উপজেলাটি লকডাউন ঘোষণা করলো প্রশাসন। সে সাথে গণজমায়েত ঠেকাতে উপজেলার সকল পান বাজার বন্ধ ঘোষণা করেছিলেন উপজেলা প্রশাসন।
উপজেলার পানের বাজার ও হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এত কিছুর পরও সোম ও মঙ্গলবার প্রশাসনের অগোচরে গোপনে বিভিন্ন এলাকায় পানের বাজার বসে। অপরদিকে ঠিকই মহেশখালী-বদরখালী ব্রীজ দিয়ে লকডাউন অমান্য করে দেশের প্রত্যন্ত এলাকা থেকে মহেশখালীতে পান কিনতে আসেন ব্যবসায়ী, রপ্তানিকারক ও আড়তদারেরা।

জানাগেছে, রপ্তানিকারকরা মহেশখালী দ্বীপে কৌশলে প্রবেশ করে পান কিনে গাড়ী ভর্তি করে রওয়ানা দিলে মহেশখালী ব্রীজের পশ্চিশ পাড়ে পুলিশ খুব ভোরে প্রায় ৪৮ টি পান বোঝাই গাড়ী আটকিয়ে দিয়েছেন। এসব গাড়ি যাবে ঢাকা এবং নারায়নগঞ্জে। অভিযোগ উঠেছে, মহেশখালী ব্রিজের ২ পাশেই বসানো হলো চেক পোস্ট, এত কিছুর পরও সারিবদ্ধ ট্রাকগুলো মহেশখালীতে কত টাকার বিনিময়ে ঢুকিয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগন, এমন প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলের কাছে। মহেশখালী ব্রীজের পান ট্রাক গুলির ব্যাপারে যে কোন ব্যবস্থা নিতে তাৎক্ষনিক সরেজমিনে পরির্দশন করেছেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম, বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার আসাদুজ্জামান ও চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান। পরে বিকাল ৩ টার সময় পান ব্যবসায়ীদের অনেক আকুতির পর শর্ত সাপেক্ষে পানের গাড়ি ছেড়ে দিলেন মহেশখালীর ইউএনও ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ