নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি : কৃষকরা দিশেহারা

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Friday, April 24, 2020
  • 723 বার দেখা হয়েছে

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস আতংকের মধ্যে ও যেন মরার উপর খরার ঘা । বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কালবৈশাখী ঝড়ের সাথে একটানা প্রায় বিশ মিনিট মুষলধারে শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, দোকান পাটের টিনের চালা, ফসলি মাঠ ও গাছপালার ব্যাপত ক্ষতি হয়েছে। কোভিড-১৯ কারনে দেশে চলছে নিরব দূর্ভিক্ষ। সরকার ও কৃষিস্প্রসারন অধিদপ্তরের পক্ষ বলা হচ্ছে এক খন্ড মাটিও যেন খালি না থাকে। এই মাটিতে ফলানো ফসলই চলমান দূর্ভিক্ষ থেকে পরিত্রান পেতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ইরি-বোরো এদেশের কৃষকের একটি বড় স্বপ্ন। এ ফসল ঘরে তোলার জন্য কৃষক যখন তীর্থের কাক হয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই কালবৈশাখী ঝড় ও শিলবৃষ্টির তান্ডবে নষ্ট হয়ে যায় কৃষকের ফসলি মাঠ। নীলফামারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ ঝড় ও শিলাবৃষ্টির কারনে ঢেউটিন ছিদ্র হয়ে ঘরে পানি পড়েছে। গাছপালা ভেঙ্গে বাড়ি-ঘর রাস্তার উপর পড়ে আছে। আচমকা শিলাবৃষ্টির পরে এ সব এলাকায় মাঠের পর মাঠ জুড়ে ফসল মাটির সঙ্গে মিশে গিয়েছে। গাছ থেকে ঝড়ে গেছে ধান। এগুলোর বাহিরেও কোন কোন এলাকায় মরিচ, ভুট্টা, পাট ও শাক-সবজিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। পলাশবাড়ী ইউনিয়ন মাষ্টারপাড়া থেকে সুবাস রায় জানান, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার ডোমার , ডিমলা, কিশোরগন্জ, সৈয়দপুর, জলঢাকা, সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসল ও ঘরবাড়ীর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানান, গতকালের শিলাবৃষ্টির কারনে উপজেলার প্রায় বিভিন্ন গ্রামের টিনের চাল দোকাপাট ও ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমাদের মাঠে এখন হারভেস্টার করার মত ফসল আছে ধান ও ভূট্টা। ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ