নিজগৃহে অবস্থান করা নাগরিকদের জন্য খাদ্য সরবরাহ করবেন সোনাগাজী পৌর মেয়র

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Thursday, March 26, 2020
  • 760 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: চলমান করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধসহ কর্মহীন হতদরিদ্র জনগোষ্ঠীর যাতে খাদ্য সংকট না হয়, তার জন্য সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন এক মহতী উদ্যোগ গ্রহন করেছেন। কারো পরিবারে খাবার সংকট দেখা দিলে পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন’কে ফোনে অবহিত করার জন্য ইতিমধ্যে প্রচারনা চালিয়েছেন তিনি।

২৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে পৌর ভবনে গিয়ে দেখা যায়, গাড়ী থেকে পৌর মেয়র নিজেই সহায়তা করে মালামাল আনলোড করেছেন। খাদ্য দ্রব্যের সংকটের কথা বলে যারা ফোন করছেন তাদের নাম ঠিকানা এন্ট্রি করে পৌর কর্মকর্তা কর্মচারিরা তাদের বাসা বাড়ীতে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করছেন।

ইতোমধ্যে নাগরিকদের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন সোনাগাজী পৌরমেয়র। তিনি পৌর শহরে জীবনুনাশক স্প্রে এবং মশক নিধন ধোঁয়া ছেড়ে পরিবেশ রক্ষা করছেন। পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সমন্বয়ে দূর্যোগ ব্যাবস্থানা ও করোনা প্রতিরোধ কমিটি করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ