
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘরেড় ইউনিয়ন মুন্সিরহাট বাজারে দৈনিক আজকের জামালপুর পত্রিকার সংবাদকর্মী মোঃ আলী আজগর হাসানের কর্তব্য কাজে বাঁধা দিয়েছে মাদকসেবী রাসেল(২৩)।জানা গেছে, শনিবার(৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে মুন্সিরহাট দক্ষিণ বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে শ্রীপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মাদক সেবী রাসেল সংবাদ সংগ্রহ করতে বাঁধা দেয়। এরপর রাসেল সংবাদকর্মীকে মারতে উদ্যত হলে ব্যাবসায়ী মোবারক, মতিউর ও সাগর তাকে আটকায়। এরপর মুন্সিরহাট আসলে রাসেল দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সংবাদকর্মী আলী আজগর ধোবাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।
আপনার মতামত কমেন্টস করুন