শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দেবীপুরে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

জহিরুল ইসলাম
  • আপডেট সময় : Thursday, April 9, 2020
  • 690 বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন দুস্থ মানুষদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন ও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুষার দেবীপুরের দুস্থ, কর্মহীন ডে-লেবার শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
খাদ্যসামগ্রী বিতরণকালে ১৫নং দেবীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, ১৫নং দেবীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মনরঞ্জন দেবনাথ, ডাঃ মোশারফ হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের ভয়ের কোন কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি, কেউ না খেয়ে থাকলে আমাকে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করবো। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া যাবে না।
 এ সময় তিনি জাতির এ ক্লাতিলগ্নে সমাজের বিত্তবানদের মানবিক বিবেচনায় এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ