গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবাধে ঘোরাফেরা করছেন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিরা। এতে সংক্রমণের অাশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, দেশের ৫ টি জেলা করোনাভাইরাস সংক্রমণ হিসেবে বেশী ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ভয়ঙ্কর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা। এ জেলা দুটিতে গোবিন্দগঞ্জে সহস্রাধিক মানুষ বিভিন্ন পেশায় অবস্থান করছিলেন।
সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শতশত পেশাজীবি মানুষ নানা কৌশলে গোবিন্দগঞ্জে গ্রামের বাড়িতে ফিরেছেন। আর এসব ফেরত মানুষগুলো বাড়িতে এসে অবাধে ঘোরাফেরা করছেন। ওইসব ব্যক্তিরা কিছুতেি হোম কোয়ারেন্টাইন কিংবা শারিরীক দূরত্ব মানছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নে মীরাপাড়া, শিবপুর ইউনিয়নে পাঁচগছি বাজার, সুখানদিঘী সহ বিভিন্ন গ্রামে ফিরে এসেছে ঢাকা-নারায়ণগঞ্জ জেলা থেকে শতশত মানুষ। এসেই তারা দিব্বি চলাফেরা করছেন।
এদিকে, স্থানীয়রা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বললে, ক্ষিপ্ত হয়ে উঠেন। এমন কি উভয়ের মধ্যে সহিংসতা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এতে অন্য জেলা ফেরত ব্যক্তিদের নিয়ে সংক্রমণের ঝঁকির দুশ্চিন্তায় রয়েছে উপজেলা ও জেলার স্থায়ী বাসিন্দারা।
অপরদিকে, গোবিন্দগঞ্জে বিভিন্ন লোকজন অভিযোগ করে বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানালেও তারা ব্যবস্থা নিচ্ছেন না।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলেন, এ বিষয়ে খতিয়ে দেখে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হবে।
আপনার মতামত কমেন্টস করুন