ডোমারে ঢাকা বিমানবন্দর থেকে আসা যুবকের করোনা সনাক্ত

মো: শফিকুর ইসলাম, নীলফামারী
  • আপডেট সময় : Sunday, May 17, 2020
  • 854 বার দেখা হয়েছে

 

 নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর ডোমারে ঢাকা এয়ারপোর্ট থেকে আসা এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো মহিলা ২ ও পুরুষ ৪।
শনিবার (১৬ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের স্টেশন পাড়া এলাকার (২৮) বছরের যুবক।
গত ৮ মে ঢাকা থেকে বাড়ি আসলে জ্বর ও পাতলা পায়খানা দেখা দেয়। ১৪ মে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ । ১৬ মে রাতে ওই যুবকের করোনা রেজাল্ট পজেটিভ আসে বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম। তিনি আরো জানান, রাতেই করোনা ভাইরাস শনাক্ত রোগীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। রাত সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম আক্রান্ত যুবকের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ