ঠাকুরগাঁও জেলা পরিষদ’র খাদ্যসামগ্রী বিতরণ

জহিরুল ইসলাম
  • আপডেট সময় : Thursday, April 9, 2020
  • 677 বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা:  ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন দুস্থ মানুষদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবনও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুষার অটো বাইক, থ্রি হুইলার  ও  শ্রমিক কল্যাণ সোসাইটি ভুল্লী শাখার দুস্থ কর্মহীন অটো বাইক ও থ্রি হুইলার চালকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। 
এ সময় অটো বাইক থ্রি হুইলার ও শ্রমিক কল্যাণ সোসাইটি ভুল্লী শাখার সভাপতি ভবেশ চন্দ্র, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কোষাধক্ষ্য  ফারুক, সহ-সভাপতি আলী হোসেন নুনু সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরনকালে রওশনুল হক বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষদের জন্য অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের ভয়ের কোন কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি, কেউ না খেয়ে থাকলে আমাকে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদের সহযোগী করবো। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগীতা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া যাবে না।
 এ সময় তিনি জাতির এ ক্লাতিলগ্নে সমাজের বিত্তবানদের মানবিক বিবেচনায় এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ